ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

মালয়েশিয়ার নতুন রাজা সুলতান ইব্রাহিমের শপথ গ্রহণ

বাংলারচিঠিডটকম ডেস্ক :

মালয়েশিয়ার ১৭তম রাজা হিসেবে শপথ নিলেন ধনকুবের সুলতান ইব্রাহিম। দেশটির চক্রাকার রাজ ব্যবস্থার অধীনেই ৩১ জানুয়ারি নতুন রাজা হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। দেশটির জোহর রাজ্যের শাসক ছিলেন নতুন এই রাজা। ৬৫ বছর বয়সি সুলতান ইব্রাহিম ইস্কান্দার রাজপ্রাসাদ কার্যালয়ে একটি অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন। পরে অফিসের ঘোষণাপত্রে স্বাক্ষরও করেছেন তিনি।

এসময় অন্যান্য রাজপরিবার, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে নতুন রাজার জন্য একটি রাজ্যাভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে। দেশটির অন্যতম ধনী ব্যক্তি সুলতান ইব্রাহিম। তার ব্যাবসায়িক সাম্রাজ্য রিয়েল এস্টেট থেকে শুরু করে টেলিকম এবং পাওয়ার প্ল্যান্ট পর্যন্ত বিস্তৃত। এই রাজার আনোয়ারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

বিশ্লেষকরা মনে করেছেন, তার শাসন শক্তিশালী ইসলামি বিরোধিতার মুখোমুখি হওয়া আনোয়ারের ঐক্য সরকারকে আরো শক্তিশালী করবে। ১৯৫৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে মালয়েশিয়া। এর পর থেকে জাতিগত মালয় রাজ্যের ৯ জন শাসক এই ধরনের ব্যবস্থার অধীনে পাঁচ বছরের জন্য রাজা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ধরনের শাসনব্যবস্থা বিশ্বে একমাত্র দেশ হিসেবে মালয়েশিয়াতেই রয়েছে।

দেশটিতে মোট রাজ্য ১৩টি। এর মধ্যে রাজকীয় পরিবার রয়েছে মাত্র ৯টিতে। তাদের মধ্যে কিছু পরিবারের শিকড় শতাব্দী প্রাচীন মালয় রাজ্যের সঙ্গে সংযুক্ত। ব্রিটিশরা মালয় রাজ্যগুলো একত্রিত না করা পর্যন্ত সেগুলোর প্রত্যেকটি স্বাধীন রাষ্ট্র ছিল।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

মালয়েশিয়ার নতুন রাজা সুলতান ইব্রাহিমের শপথ গ্রহণ

আপডেট সময় ১২:৪১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪