ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

রমজান মাসে এক কোটি মানুষ পাবে খাদ্যপণ্য : বাণিজ্য প্রতিমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক :

আসন্ন রমজান মাসে এক কোটি মানুষকে খাদ্যপণ্য দেওয়া হবে। টিসিবি কার্ডের মাধ্যমে এই খাদ্যপণ্য সরবরাহ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ, বলরামপুর ও নিশ্চিন্তপুর এবং মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারী এলাকায় যমুনা নদীর তীর রক্ষায় ছয় কিলোমিটার জিওব্যাগ দিয়ে প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান।

বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু রমজান মাস নয়, বছরের ১২ মাসই সাধারণ মানুষের মাঝে টিসিবি কার্ডের মাধ্যমে খাদ্যপণ্য সরবরাহ করা হবে।

তিনি বলেন, ‘আমাদের প্রথম কাজ হচ্ছে, পণ্যের বাজার ব্যবস্থা উন্নত করা। পণ্যের সরবরাহ যদি পর্যাপ্ত থাকে, তবে কেউ মজুত করতে পারবে না। এ বিষয়ে খাদ্যপণ্যের সরবরাহকারীদের সঙ্গে আমাদের কথা হয়েছে।’

এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছায় নদী পাড়ের মানুষকে রক্ষাকল্পে এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। নদী ভাঙন প্রতিরোধে ২১ লাখের বেশি জিওব্যাগ ফেলা হবে।’

নদীতীর প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, আওয়ামী লীগ নেতা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

রমজান মাসে এক কোটি মানুষ পাবে খাদ্যপণ্য : বাণিজ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৪:৩১:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪