ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

মেলান্দহে মাদক সেবনের দায়ে একজনকে ১ মাসের কারাদণ্ড

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ
মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহে মাদক সেবনের দায়ে আব্দুর রাজ্জাক (৩৩) নামে একজনকে একমাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২৮ জানুয়ারি সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ডাদেশ দেন ।

দণ্ডপ্রাপ্ত মাদকসেবী মো. আবদুর রাজ্জাক (৩৩) উপজেলার পূর্ব জালালপুর এলাকার মৃত সৈয়দ আলী শেখের ছেলে।

জানা গেছে, ২৮ জানুয়ারি বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেলান্দহ রেলস্টেশনসহ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক সেবনরত অবস্থায় আবদুর রাজ্জাক নামে একজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গ্রেপ্তার ওই মাদকসেবীকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালতে একজনকে মাদক সেবনের দায়ে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

মেলান্দহে মাদক সেবনের দায়ে একজনকে ১ মাসের কারাদণ্ড

আপডেট সময় ০৯:৪০:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪