ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু

গণভবনে স্বতন্ত্রদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলারচিঠিডটকম ডেস্ক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড ৬২ আসনে বিজয়ী স্বতন্ত্র সংসদ সদস্যের সঙ্গে আজ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে এ বৈঠক হবে। আগামী পাঁচ বছর জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্যদের ভূমিকা কী হবে, সংরক্ষিত নারী আসনের বিষয়ে তাদের মতামতসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা আসতে পারে আজকের এই বৈঠক থেকে।

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র সংসদ সদস্যদের মধ্যে ৫৮ জনই সরাসরি আওয়ামী লীগের সঙ্গে জড়িত। তারা সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা। জাতীয় সংসদে তাদের ভূমিকা কী হবে, এ নিয়ে ধোঁয়াশায় রয়েছেন স্বতন্ত্র এমপিরা। আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে কথা বলে জানা যায়, স্বতন্ত্র সংসদ সদস্যদের প্রায় সবাই আওয়ামী লীগের পদধারী নেতা হলেও দ্বাদশ জাতীয় সংসদে তাদের আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে গণ্য করা হবে না। সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবেই তাদের দায়িত্ব পালন করতে হবে। এ বিষয়টি আজকের বৈঠকে সংসদ নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা স্বতন্ত্র প্রার্থীদের স্পষ্ট করে দিতে পারেন বলে জানা গেছে।

এ ছাড়া সামনে সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের ইতিহাসে এবারই প্রথম দ্বাদশ জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থীরা অন্তত ১০টি সংরক্ষিত নারী আসন পেতে যাচ্ছেন। তাই দলীয় ও স্বতন্ত্র জোটের মনোনয়ন নিয়ে চলছে নানা হিসাবনিকাশ। সংরক্ষিত এ ১০টি নারী আসনের ব্যাপারে স্বতন্ত্র প্রার্থীদের অবস্থান কী, সেটাও সংসদ নেতা জানার চেষ্টা করবেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

গণভবনে স্বতন্ত্রদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

আপডেট সময় ০৪:২৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪