ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

ইসলামপুরে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন যুবক নিহত

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুরে মাহিন্দ্র ট্রাকের ধাক্কায় শেখ কামাল (৩২) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিহত হয়েছে। ২৭ জানুয়ারি বিকালে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম শংকরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শেখ কামাল চিনাডুলি ইউনিয়নের পশ্চিম বলিয়াদহ এলাকার শেখ সুরুজের ছেলে।

জানা গেছে, শেখ কামাল দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন রোগে আক্রান্ত। ২৭ জানুয়ারি দুপুরে কাঁচারিপাড়া বাজার থেকে পায়ে হেঁটে বাড়িতে ফিরছিলেন। পথে সদর ইউনিয়নের পশ্চিম শংকরপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুতগামী একটি মাহিন্দ্র গাড়ি (ট্রাক্টর) তাকে চাপা দেয়। এতে সে ঘটনার স্থলেই মারা যায়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, খবর পেয়ে গিয়ে ঘটনার স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন যুবক নিহত

আপডেট সময় ০৭:১৩:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪