ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাংবাদিক নাদিম হত্যা : প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর জামিন আপিলেও স্থগিত

প্রধান আসামি মাহমুদুল আলম বাবু

প্রধান আসামি মাহমুদুল আলম বাবু

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ ২৫ জানুয়ারি এই রায় দেন। রায়ে হাইকোর্টের দেওয়া মাহমুদুল আলম বাবুর ৬ মাসের জামিন স্থগিত করা হয়েছে।

এর আগে ১৯ সেপ্টেম্বর হাইকোর্ট মাহমুদুল আলম বাবুকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। পরে হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে ২০ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

উল্লেখ্য, এ ঘটনায় গত ১৭ জুন নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নামে এবং আরও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এ হত্যা মামলায় মাহমুদুল আলম বাবুসহ ১৭ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

সাংবাদিক নাদিম হত্যা : প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর জামিন আপিলেও স্থগিত

আপডেট সময় ০৯:৪৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪