ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

মারুফের দুর্দান্ত বোলিংয়ের পরও ভারতের কাছে হেরে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

বাংলারচিঠিডটকম ডেস্ক :

বাঁ-হাতি পেসার মারুফ মৃধার দুর্দান্ত বোলিংয়ের পরও ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে ৮৪ রানে হেরে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশের যুবারা।

৮ ওভারে ৪৩ রানে ৫ উইকেট নিয়ে যুব ওয়ানডেতে ক্যারিয়ার সেরা বোলিং করেন মারুফ। বাংলাদেশের সপ্তম বোলার হিসেবে যুব বিশ্বকাপে ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি। এর আগে যুব বিশ্বকাপে ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন হান্নান সরকার, রাকিবুল হাসান, তানভীরুল ইসলাম, নাজমুল হোসেন, এনামুল হক জুনিয়র ও আফিফ হোসেন। বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সপ্তম সেরা বোলিং মারুফের।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ব্লুমফন্টেইন টস জিতে ২৯ জানুয়ারি প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন বাংলাদেশ যুব দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ৩১ রানের মধ্যে ভারতের ২ উইকেট শিকার করেন মারুফ। তৃতীয় উইকেটে ১৪৪ বলে ১১৬ রানের জুটি গড়ে ভারতকে খেলায় ফেরান আদর্শ সিং ও উদয় সাহারান।

৩২তম ওভারে আদর্শকে ৭৬ রানে আউট করে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন পেসার চৌধুরি এমডি রিজওয়ান। আরেক সেট ব্যাটার সাহারানকে ৬৪ রানে বিদায় করেন স্পিনার রাব্বি।

আদর্শ ও সাহারানের হাফ-সেঞ্চুরিতে বড় সংগ্রহের ভিত পেয়েছিলো ভারত। কিন্তু ভারতীয় ইনিংসের শেষ ৭ ওভারে আরও ৩ উইকেট শিকার করেন মারুফ। এতে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রানের বেশি করতে পারেনি ভারত।

গত মাসে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৪১ রানে ৪ উইকেট নিয়েছিলেন মারুফ। এবার যুব বিশ্বকাপে ভারতের সামনে আরও একবার জ¦লে উঠলেন তিনি।

এছাড়া বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট নেন রিজওয়ান ও মাহফুজুর।

জবাবে ৩৮ রানের সূচনা পেলেও ৫০ রানেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। পঞ্চম উইকেটে ১১৮ বলে ৭৭ রনের জুটি গড়ে বাংলাদেশকে খেলায় ফেরান আরিফুল ইসলাম ও মোহাম্মদ শিহাব জেমস। দলীয় ১২৭ রানে ভাঙে আরিফুল ও শিহাবের জুটি। ৩টি চারে ৪১ রান করেন আরিফুল।

তবে হাফ-সেঞ্চুরি পর বেশি দূর যেতে পারেননি শিহাব। ৭টি চারে ৭৭ বলে ৫৪ রানে আউট হন তিনি।

পরের দিকে বাংলাদেশের আর কোন ব্যাটারই লড়াই করতে না পারলে ৪৫ দশমিক ৫ ওভারে ১৬৭ রানে অলআউট হয় বাংলাদেশ। ভারতের সৌমি পান্ডিয়া ৪ উইকেট নেন।

২২ জানুয়ারি একই ভেন্যুতে আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

মারুফের দুর্দান্ত বোলিংয়ের পরও ভারতের কাছে হেরে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

আপডেট সময় ১০:৩৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪