ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ভারতের সংগ্রহ ৭ উইকেটে ২৫১ রান : মারুফের ৫ উইকেট

বাংলারচিঠিডটকম ডেস্ক :

অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটে ২৫১ রান করেছে ভারত। আসরে নিজেদের প্রথম ম্যাচে ৫ উইকেট শিকার করেন বাঁ-হাতি পেসার বাংলাদেশের মারুফ মৃধা।

৮ ওভারে ৪৩ রানে ৫ উইকেট নিয়ে যুব ওয়ানডেতে ক্যারিয়ার সেরা বোলিং করেন মারুফ। বাংলাদেশের সপ্তম বোলার হিসেবে যুব বিশ্বকাপে ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি। এর আগে যুব বিশ্বকাপে ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন হান্নান সরকার, রাকিবুল হাসান, তানভীরুল ইসলাম, নাজমুল হোসেন, এনামুল হক জুনিয়র ও আফিফ হোসেন। বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সপ্তম সেরা বোলিং মারুফের।

ব্লুমফন্টেইন আজ টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ৩১ রানের মধ্যে ভারতের ২ উইকেট শিকার করেন মারুফ। তৃতীয় উইকেটে ১৪৪ বলে ১১৬ রানের জুটি গড়ে ভারতকে খেলায় ফেরান আদর্শ সিং ও উদয় সাহারান।

৩২তম ওভারে আদর্শকে ৭৬ রানে আউট করে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন পেসার চৌধুরি এমডি রিজওয়ান। আরেক সেট ব্যাটার সাহারানকে ৬৪ রানে বিদায় করেন স্পিনার রাব্বি।

আদর্শ ও সাহারানের হাফ-সেঞ্চুরিতে বড় সংগ্রহের ভিত পেয়েছিলো ভারত। কিন্তু ভারতীয় ইনিংসের শেষ ৭ ওভারে আরও ৩ উইকেট শিকার করেন মারুফ। এতে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রানের বেশি করতে পারেনি ভারত।

গত মাসে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৪১ রানে ৪ উইকেট নিয়েছিলেন মারুফ। এবার যুব বিশ্বকাপে ভারতের সামনে আরও একবার জ্বলে উঠলেন তিনি।

এছাড়া বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট নেন রিজওয়ান ও মাহফুজুর।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

ভারতের সংগ্রহ ৭ উইকেটে ২৫১ রান : মারুফের ৫ উইকেট

আপডেট সময় ০৬:৫৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪