ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

মতপ্রকাশের স্বাধীনতার অপব্যবহার গণতন্ত্র ও মানুষের জন্য ক্ষতিকর : তথ্য প্রতিমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক :

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ. আরাফাত বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যের অবাধ প্রবাহ এবং গণমাধ্যমের স্বাধীনতার অপব্যবহার করে যদি কোনো গোষ্ঠী অপপ্রচার ও মিথ্যাচার করে সেটি গণতন্ত্র ও সাধারণ মানুষের জন্য ক্ষতিকর এবং এ ধরনের অপতৎপরতা জবাবদিহির আওতায় আনা নিশ্চিত করা হবে।

নবনিযুক্ত প্রতিমন্ত্রী আরাফাত দায়িত্ব গ্রহণের পর ১৪ জানুয়ারি সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।

এ সময় পূর্বতন মন্ত্রী ড. হাছান মাহমুদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে নতুন প্রতিমন্ত্রীর পরিচয় করিয়ে দিয়ে বলেন, বয়সে আমার চেয়ে নবীন হলেও তিনি বিচক্ষণ ব্যক্তি এবং দীর্ঘদিনের সহকর্মী। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সভা পরিচালনা করেন। এ সময় বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক সহ তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী আরাফাত বলেন, ‘তথ্যের অবাধ প্রবাহ এবং মতপ্রকাশের স্বাধীনতা এই বিষয়গুলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনার অংশ। দেশের অগ্রগতি ও গণতন্ত্রের স্বার্থে এটি নিশ্চিত আমরা করেছি এবং আগামী দিনেও তা বজায় রাখতে চাই। কিন্তু এর অপব্যবহার করে অসত্য অপপ্রচার চালানো, মানুষকে ধোঁকা দেওয়া মানুষের ওপর অবিচার।’

‘বাংলাদেশের বিপক্ষে বিশ্বব্যাপী যে মিস-ইনফরমেশন ক্যাম্পেইন বা অপপ্রচার হচ্ছে সেই ষড়যন্ত্র মোকাবিলাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এগুলোকে জবাবদিহিতার আওতায় এনে তথ্যের অবাধ প্রবাহ কিভাবে আরো সুন্দর করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে আগামী দিনে কাজ করতে চাই, পূর্বতন মন্ত্রী মহোদয়ের কাছ থেকেও আমরা পরামর্শ নেবো’ উল্লেখ করেন তথ্য প্রতিমন্ত্রী।

আপলোডকারীর তথ্য

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

মতপ্রকাশের স্বাধীনতার অপব্যবহার গণতন্ত্র ও মানুষের জন্য ক্ষতিকর : তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৬:৪৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪