ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

ফের মাস্ক ব্যবহারের পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের

বাংলারচিঠিডটকম ডেস্ক :

বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট জেএন.১-এর সংক্রমণ বাড়ছে। নতুন করে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে দেশেও। এ অবস্থায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মাস্ক পরার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

১৩ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র।

এতে বলা হয়, বিশ্বের বেশ কিছু দেশে কোভিড-১৯-এর নতুন ভ্যারিয়েন্ট জেএন.১-এর সংক্রমণ বেড়েছে। এ অবস্থায় উচ্চ ঝুঁকিপূর্ণ স্থানে যেমন হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হলো।

এর আগে গত ৪ জানুয়ারি করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এসব পরামর্শের সুপারিশ করা হয়।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৬ জনের।

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

ফের মাস্ক ব্যবহারের পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের

আপডেট সময় ০৮:৩৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪