ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে : তিতুমীর বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হবে : ওয়ারেছ আলী মামুন দেশের ইতিহাসে তারেক জিয়া এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ জামালপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষণ কার্যক্রমের কনসালটেশন সেসন অনুষ্ঠিত

প্রতিপক্ষকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে : ওবায়দুল কাদের

বাংলারচিঠিডটকম ডেস্ক :

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন বর্জনকারীরা এখনো পিছু হটেনি। এখন তারা (বিএনপি) নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।

১৩ জানুয়ারি দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন ।

ওবায়দুল কাদের বলেন, এ সরকার যেন থাকতে না পারে সেজন্য বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে। তারা তাদের বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে। কবে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা দেশে আসবে।

সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা নিষেধাজ্ঞা, ভিসা বিধি-নিষেধের কোনো পরোয়া করেন না। সবার সাথে বন্ধুত্ব,কারো সাথে শত্রুতা নয়, এই নীতিতে শেখ হাসিনা সরকারের কার্যাবলী পরিচালিত হচ্ছে।

রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে জানিয়ে তিনি বলেন, বৈশ্বিক সংকটেও আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য হবে ঘোষিত ইশতেহার বাস্তবায়ন করা। অনেক বাধাবিঘ্ন আসতে পারে। রাজনীতিতে কেউ যদি সন্ত্রাস, অস্থিরতা, সহিংসতা করে, তবে তা মোকাবেলা করতে হবে। বিরোধী দলকে সুষ্ঠু রাজনীতি দিয়ে মোকাবেলা করা হবে।

তিনি আরও বলেন, আমাদের রাজনৈতিক কর্মসূচি চলবে। তবে সহিংসতার উপাদান যুক্ত করলে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সব কিছুই করতে হবে। কেউ সহিংস হয়ে আমাদের ওপর আক্রমন করলে আমরা বসে থাকব না। সে ক্ষেত্রে কিছু প্রশাসনিকভাবে, কিছু রাজনৈতিক কর্মসূচি দিয়ে মোকাবেলা করতে হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিপক্ষকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৭:০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪