ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁ-২ আসনে ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি

বাংলারচিঠিডটকম ডেস্ক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ করা হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনের স্বতন্ত্র (ঈগল) প্রার্থী আমিনুল হক গত ২৯ ডিসেম্বর ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান। তার মৃত্যুতে ওই দিনই ভোট গ্রহণ কার্যক্রম স্থগিত করে ইসি। এর ফলে ৭ জানুয়ারি দেশে ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হয়।

৮ জানুয়ারি নির্বাচন কমিশন (ইসি) থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন বলা হয়, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনি এলাকা ৪৭, নওগাঁ-২ আসনের বৈধভাবে মনোনীত প্রার্থী আমিনুল হকের মৃত্যুজনিত কারণে গত ২৯ ডিসেম্বর নির্বাচন কমিশন ওই আসনের ভোট স্থগিত করে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১১ অনুচ্ছেদের (১) দফার বিধান অনুসারে ওই আসনে নির্বাচনের জন্য সোমবার পুনরায় তফসিল ঘোষণা করেছে ইসি।’

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৮ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২৬ জানুয়ারি এবং ভোটগ্রহণহ হবে ১২ ফেব্রুয়ারি।

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

নওগাঁ-২ আসনে ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি

আপডেট সময় ০৬:৫১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪