ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২টি ও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে ৬২টি

বাংলারচিঠিডটকম ডেস্ক :

৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২টি আসন পেয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

নগরীর নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সিইসি এ তথ্য জানান।

কাজী হাবিবুল আউয়াল জানান, একজন প্রার্থীর মৃত্যুতে নওগাঁ-২ আসনের একটি নির্বাচন স্থগিত করা হয়েছে আর ময়মনসিংহ-৩ আসনের একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত থাকায় পরবর্তীতে সেখানে নির্বাচন অনুষ্ঠানের পর ফলাফল ঘোষণা করা হবে।

সিইসি আরও বলেন, আগামী ১৩ জানুয়ারি ময়মনসিংহ-৩ আসনের একটি কেন্দ্রের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের পরে স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি সফল হয়েছে। তারা ৬২টি আসনে জয়ী হয়েছে।

তিনি জানান, জাতীয় পার্টি ১১টি আসন, জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে আসনে জয়ী হয়েছে।

কাজী হাবিবুল আউয়াল জানান, জাতীয় নির্বাচনে মোট ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে।

ইসি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট তুলনামূলক শান্তিপূর্ণ হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২টি ও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে ৬২টি

আপডেট সময় ০৯:৫৪:২৮ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪