ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ যুবদলনেতা সোহেল রানা খানের উদ্যােগে খাল পরিষ্কার অভিযান শুরু পলাশতলায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির খাদ্য সহায়তা দেওয়ানগঞ্জ থানার ওসি আনোয়ার হলেন জেলায় শ্রেষ্ঠ সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১.৮ শতাংশ ভোট পড়েছে : প্রধান নির্বাচন কমিশনার

কাজী হাবিবুল আউয়াল

সিইসি কাজী হাবিবুল আউয়াল

বাংলারচিঠিডটকম ডেস্ক :

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১.৮ শতাংশ ভোট পড়েছে।

৮ জানুয়ারি নির্বাচন কমিশনে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ওয়াতানাবে মাসাতো এবং জাপান থেকে আসা নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সিইসি এই তথ্য জানান।

সিইসি বলেন, জাপানের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষকরা সুন্দর নির্বাচনের জন্য কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন। তারা বেশ কিছু কেন্দ্রের নির্বাচন পর্যবেক্ষণ করে বলেছেন, ‘এবারের নির্বাচন বাংলাদেশের জন্য দৃষ্টান্ত স্বরূপ।’

তাদের মূল উদ্দেশ ছিল সাক্ষাৎ করতে আসা। সুষ্ঠু নির্বাচনের ভূয়সী প্রশংসা করেছে জাপান।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, তারা নির্বাচন পর্যবেক্ষণ করেছেন, তাদের একজন ১৫/১৬টা কেন্দ্র ও আরেকজন ৪/৫টা কেন্দ্র পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমাদের পোলিং এজেন্টদের পেশাদারিত্বের প্রশংসা করেছেন। জাপান বাংলাদেশে ভবিষ্যতে নির্বাচনের জন্য কারিগরি সহযোগিতা চাইলে স্বতঃস্ফূর্তভাবে করবে বলেও উল্লেখ করেন।

এরআগে জাপান থেকে আসা পর্যবেক্ষক দলের নেতৃত্বদানকারী ওয়ানতাবি মাসাতো বলেন, নির্বাচন কমিশনের ভূমিকায় তারা সন্তুষ্ট। নির্বাচনের সার্বিক পরিস্থিতির বিষয়ে তাদের মতামত একটি প্রতিবেদনের মাধ্যমে জানাবেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১.৮ শতাংশ ভোট পড়েছে : প্রধান নির্বাচন কমিশনার

আপডেট সময় ০৭:১৫:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪