ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

জামালপুর পৌর শহরে নৌকার প্রার্থী আজাদের গণসংযোগ

পথসভায় বক্তব্য রাখেন নৌকার এমপি প্রার্থী আবুল কালাম আজাদ। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর-৫ (সদর) আসনে আওয়ামী লীগের এমপি প্রার্থী সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ পৌর শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন। তিনি ৩ জানুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

এসময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সোহরাব হোসেন বাবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফি গেন্দা, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, পৌর যুবমহিলা লীগের সভাপতি সায়মা হামজা সিমিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পথসভায় নৌকার এমপি প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। জামালপুরেও অনেক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিন। কারণ নৌকা হলো উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দিলে মানুষ সুখে, শান্তিতে বসবাস করে। তাই নৌকায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জামালপুর পৌর শহরে নৌকার প্রার্থী আজাদের গণসংযোগ

আপডেট সময় ০৫:২৩:৩০ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪