ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

মেলান্দহে বই উৎসব পালিত

শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান।ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ
মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

সারা দেশের ন্যায় জামালপুরের মেলান্দহে বই উৎসব পালিত হয়েছে। ১ জানুয়ারি সকালে উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, উমির উদ্দিন পাইলট স্কুল এন্ড কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও মেলান্দহ সদর ফাযিল মাদ্রাসায় পৃথক পৃথকভাবে বই উৎসব পালিত হয়।

বই উৎসবগুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান।

বই উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজাদুর রহমান ভুইয়া, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী চকদার, মেলান্দহ সদর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মজিবুর রহমান, মেলান্দহ বালিকা সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, উমির উদ্দিন পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহন তালুকদার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ প্রমুখ।

বই উৎসবে উপজেলার প্রতিটি বিদ্যালয়ের প্রাক প্রাথমিক থেকে ৯ম শ্রেণি পর্যন্ত সরকার কর্তৃক বিনা মূল্যে এসব বই বিতরণ করা হয়।

উপজেলা শিক্ষা অফিসের তথ্য মতে, সরকারি, এনজিও, কিন্ডার গার্টেন ও শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়সহ মোট ৪০ হাজার ১১৯ জন শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। অন্যদিকে মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য মতে, উপজেলায় ৭৬টি প্রতিষ্ঠানের ৩৯ হাজার ১৯৫ জন শিক্ষার্থীদের মাঝেও বই বিতরণ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

মেলান্দহে বই উৎসব পালিত

আপডেট সময় ১০:১০:৪০ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪