ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন : এমপি প্রার্থী আজাদ

আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ গণসংযোগ করেন। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর-৫ (সদর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের এমপি প্রার্থী সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। জামালপুরেও অনেক উন্নয়ন হয়েছে। কিছু উন্নয়নের কাজ চলমান আছে।

তিনি আরও বলেন, এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিন। কারণ নৌকা হলো উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দিলে মানুষ সুখে, শান্তিতে বসবাস করে। তাই নৌকায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।

৩১ ডিসেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত জামালপুর পৌরসভার ইকবালপুর, পশ্চিম নয়াপাড়া, পাঁচ রাস্তা মোড়, দয়াময়ী মোড়, আজাদ ডাক্তারের মোড়, পলাশগড়, তেঁতুলিয়া, সাত রাস্তার মোড়সহ সংশ্লিষ্ট আশপাশের এলাকায় গণসংযোগ করেন তিনি। পরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, পৌরসভার কাউন্সিলর বিজু আহমেদ, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মারুফা আনোয়ার পারুল প্রমুখ।

পরে বিকেলে তিনি রানাগাছা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন।

জনসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সহসভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সহসভাপতি অধ্যাপক আশরাফ হোসেন তরফদার, জিএসএম মিজানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফি গেন্দা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সাজদা-ই-জান্নাত তনু, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এমএ মান্নান খান, সাধারণ সম্পাদক আইনজীবী হাফিজুর রহমান স্বপন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা প্রমুখ।

নির্বাচনী জনসভায় বিপুল সংখ্যক নারী ও পুরুষ ভোটাররা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন : এমপি প্রার্থী আজাদ

আপডেট সময় ০৭:১৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩