ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

জামালপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী নূর মোহাম্মদের বিরামহীন প্রচারণা

বকশীগঞ্জে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রার্থী নূর মোহাম্মদ। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলায় বিরামহীন প্রচারণা চালাচ্ছেন জামালপুর-১ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নূর মোহাম্মদ।

তিনি সকাল থেকে শুরু করে মধ্য রাত পর্যন্ত এই দুই উপজেলার বিভিন্ন হাট বাজার, গ্রামে গঞ্জে চষে বেড়াচ্ছেন।

প্রতিদিনই বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের সভা, পথসভা, মতবিনিময় ও উঠান বৈঠক করে যাচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী নূর মোহাম্মদ। আওয়ামী লীগের প্রার্থীর চেয়ে নির্বাচনে অংশ নেওয়া অন্যান্য প্রার্থীরা অপেক্ষাকৃত দুর্বল প্রার্থী হলেও বসে নেই নৌকার কান্ডারী নূর মোহাম্মদ। শেখ হাসিনার বার্তা, উন্নয়নের তথ্য জনগণ ও ভোটারদের মাঝে পৌঁছে দিতে নূর মোহাম্মদ দাপিয়ে বেড়াচ্ছেন মাঠে ঘাটে। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। নিজে শুনছেন সাধারণ মানুষের সমস্যার কথা। চেষ্টা করছেন সমস্যার সমাধানের জন্য।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আওয়ামী লীগের প্রার্থী নূর মোহাম্মদ ও তার কর্মীরা দিন রাত মাঠে কাজ করে যাচ্ছেন। শুধু তিনিই নয় সাবেক বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বর্তমান উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগসহ কেন্দ্র কমিটির লোকজন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন ভোটারদের মন জয় করতে।

এছাড়াও ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রতিদিনই নৌকার পক্ষে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

নির্বাচনের ফসল নিজেদের ঘরে তুলতে নেতা-কর্মীরা অপেক্ষা করছেন ৭ জানুয়ারি পর্যন্ত।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

জামালপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী নূর মোহাম্মদের বিরামহীন প্রচারণা

আপডেট সময় ০৮:১৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩