ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

মেলান্দহে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতে তিনজন মাদক সেবনকারীকে সাজা দেওয়া হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ
মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে তিন মাদক সেবনকারীর প্রত্যেককে এক বছরের কারাদণ্ড ও ৫শ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৮ ডিসেম্বর দুপুর দুইটার দিকে উপজেলার দেউলাবাড়ি থেকে হেরোইন সেবনরত অবস্থায় তাদের আটক করে এ সাজা দেওয়া হয়।

মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম এ কে এম লুৎফর রহমান।

আটকরা হলেন- দেউলাবাড়ি এলাকার শুটকু মিয়ার ছেলে হাফেজ মিয়া (৩৫), তারা মিয়ার ছেলে বাদল মিয়া (৪২), সুরুজ মন্ডলের ছেলে জামিল মন্ডল (২৬)। এই তিন জনের কাছ থেকে মোট ১.৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের পরিদর্শক তারেক মাহমুদ, উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর জানতে পারে উপজেলার দেউলাবাড়ি এলাকার রাজা মিয়ার বসতঘরে মাদক সেবন চলছে। পরে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম একেএম লুৎফর রহমানের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের একটি অভিযানিক দল মাদক সেবনরত অবস্থায় দেউলাবাড়ি থেকে তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনের প্রত্যেককে এক বছরের কারাদণ্ড ও ৫শ টাকা করে জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম লুৎফর রহমান বলেন, উপজেলার দেউলাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবরত অবস্থায় তিনজনকে আটক করে দণ্ড দেওয়া হয়। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

মেলান্দহে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

আপডেট সময় ০৯:৪২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩