ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টেক্সাসে ঝড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে

বাংলারচিঠিডটকম ডেস্ক :

টেক্সাসের হিউস্টন নগরীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। কর্তৃপক্ষ ১৭ মে এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম শহর হিউস্টনে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে আরো তিনজন প্রাণ হারানোয় এ সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়ালো। সেখানে ১৬ মে শক্তিশালী ঝড়সহ ভারী বৃষ্টিপাত হয়। ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতি ছিল ১০০ মাইল (১৬০ কিলোমিটার)। এতে অনেক ঘরবাড়ির জানালার কাঁচ ও গাছপালা ভেঙ্গে পড়ে এবং বিদ্যুতের লাইন উপড়ে যায়।

জাতীয় আবহাওয়া সংস্থা সাইপ্রেসের উপকণ্ঠে একটি ঘূর্ণিঝড় আঘাত হানার খবর নিশ্চিত করেছে।

এরআগে হিউস্টনের মেয়র জন হুইটমায়ার ১৬ মে ঝড়ে চারজনের মৃত্যুর কথা জানিয়েছিলেন।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ১৭ মে হিউস্টনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল এবং একেবারে অত্যাবশ্যকীয় নয় এমন কর্মীদের ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম নগরী হিউস্টনের জনসংখ্যা প্রায় ২৩ লাখ।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেক্সাসে ঝড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে

আপডেট সময় ০৩:০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪