ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

দেওয়ানগঞ্জে ডিবির অভিযানে ৪ জুয়াড়ি আটক

আটক চার জুয়াড়ি। ছবি: বাংলারচিঠিডটকম

আটক চার জুয়াড়ি। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে অভিযান চালিয়ে চারজন জুয়াড়িকে আটক করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)-২ এর সদস্যরা। ২৭ ডিসেম্বর রাতে দেওয়ানগঞ্জ পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এক জুয়াড়িরই এক ঘর থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন – ভবসুর ডাকরা পাড়ার মানিক মিয়ার ছেলে এরশাদ মিয়া (৩৫), ওসমান দেওয়ানের ছেলে হান্দু শেখ (৫০), বাদশা আলীর ছেলে আমিন (৩৪) ও মৃত খবির উদ্দিনের ছেলে আলতাফ হোসেন (৪০)।

ডিবি সূত্রে জানা গেছে, ২৭ ডিসেম্বর রাতে দেওয়ানগঞ্জ পৌর শহরের ভবসুর ডাকরা পাড়ায় আলতাফ হোসেনের ঘরে জুয়া খেলার আসর বসেছে- এমন গোপন সংবাদ পায় ডিবি। সেই সংবাদের ভিত্তিতে ডিবি-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানার নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে ওই চার জুয়াড়িকে আটক করা হয়।

ডিবি-২ এর ওসি সোহেল রানা জানান, আটক চার জুয়াড়ির বিরুদ্ধে ২৮ ডিসেম্বর দুপুরে জুয়ার আইনে মামলার মাধ্যমে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে ডিবির অভিযানে ৪ জুয়াড়ি আটক

আপডেট সময় ১০:১৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩