ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি ফরাসী প্রেসিডেন্টের

বাংলারচিঠিডটকম ডেস্ক :
ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন।

ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে টেলিফোনে আলাপকালে ২৭ ডিসেম্বর তিনি এ দাবি জানান।
তার কার্যালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, ফ্রান্স আগামী দিনগুলোতে জর্ডানের সহযোগিতায় গাজায় মানবিক কার্যক্রম পরিচালনা করবে। নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র ম্যাঁক্রো গাজায় বেসামরিক প্রাণহানি এবং জরুরি মানবিক পরিস্থিতি নিয়ে ইসরায়েলী প্রধানমন্ত্রীর কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

এছাড়া তিনি অধিকৃত পশ্চিমতীরে ফিলিস্তিনী বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলী বসতিস্থাপনাকারীদের সহিংসতা বন্ধ এবং বসতি স্থাপনের নতুন পরিকল্পনা থেকে দূরে থাকার কথাও বলেছেন।

এদিকে নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, ফোনে কথা বলার সময়ে ইসরায়েলী প্রধানমন্ত্রী নৌপথের স্বাধীনতা রক্ষায় ফ্রান্সের সম্পৃক্ততা এবং লেবাননের সাথে ইসরায়েলের সীমান্তে নিরাপত্তা পুনরুদ্ধারে সহায়তার ইচ্ছে প্রকাশের জন্যে ম্যঁক্রোকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ফিলিস্তিনী সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ২৫০ জনকে জিম্মি হিসেবে আটক করে। এ হামলায় এক হাজার ১৪০ ইসরায়েলী নিহত হয়। গাজায় এখনও ১২৯ জিম্মি আটক রয়েছে।

এদিকে ৭ অক্টোবরের হামলার পর ইসরায়েল হাসাসকে নিশ্চিহৃ করার অঙ্গীকার করেছে। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় এ পর্যন্ত ২১ হাজার ১১০ ফিলিস্তিনী নিহত ও ৫৫ হাজার আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি ফরাসী প্রেসিডেন্টের

আপডেট সময় ০১:০১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩