ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

স্ট্রাইকিং ফোর্স মাঠে নামলে পরিস্থিতির আরও উন্নতি হবে : ইসি

বাংলারচিঠিডটকম ডেস্ক :

নির্বাচনী মাঠে স্ট্রাইকিং ফোর্স অবস্থান করলে সার্বিক পরিবেশ ও পরিস্থিতির আরও উন্নতি হবে।

২৬ ডিসেম্বর নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

তিনি জানান, আচরণবিধি লঙ্ঘনের দায়ে এখন পর্যন্ত ২৫০ জনকে শোকজ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। ইতোমধ্যে ১৫০ জন শোকজের জবাব দিয়েছে। আরো ৩ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত দিয়েছে কমিশন। আইন অনুযায়ী প্রথমে শোকজ এবং পরে মামলা হচ্ছে। এতেও কাজ না হলে অথবা আচরণবিধি লঙ্ঘন চরম পর্যায়ে গেলে তখন প্রার্থিতা বাতিল হতে পারে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রে আনসার সদস্যের পাশাপাশি পুলিশের সংখ্যা বেশি থাকে। আর গুরুত্বপূর্ণ কেন্দ্রে কিছু সংখ্যক কম থাকে। যোগাযোগ বিচ্ছিন্ন হলে বা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে সমস্যা হলে সেগুলোকে অতি গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

স্ট্রাইকিং ফোর্স মাঠে নামলে পরিস্থিতির আরও উন্নতি হবে : ইসি

আপডেট সময় ০৭:০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩