ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ : ৭০ রানের ব্যবধানে ম্যাচ জিতেছে আরকে কিং

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম :

জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে আয়োজিত মরহুম মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত ৪৬ নম্বর ম্যাচে টিএসআর ক্লাবকে ৭০ রানে পরাজিত করেছে আরকে কিং ক্লাব।

টস জিতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আরকে কিং ক্লাবের অধিনায়ক তালহা। তারা ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১২৫ রান। (সোহান ৪১, ফাহিম ২২, সিফাত ১৭, জিফারি ১২; রহমান ২/৩৬, তালহা ২/২৩, সেলিম ১/১৪, রক্সি ১/১৫, হাসিব ১/২১)।

দ্বিতীয় ইনিংসে ১২৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে অধিনায়ক রকির টিএসআর ক্লাব। তারা শেষ ওভারের ৩ বল বাকি থাকতেই ৯ উইকেটের বিনিময়ে মাত্র ৫৫ রান করেছে। ফলে ৭০ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতেছে আরকে কিং ক্লাব। (শান্ত ১০; রিফাত ২/৪, রিমন ২/৭, নাবিল ২/১৬, সিফাত ১/১৬, মারুফ ১/২)।

ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দলের সোহান। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. হাফিজুর রহমান টিপু ও মো. জাহাঙ্গীর আলম।

সোহানের হাতে ম্যাচসেরার ক্রেস্ট তুলে দেন টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক সাব্বির হোসেন শ্যামল।

জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে মরহুম মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট। সারাদেশ থেকে ২৪টি দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এই টুর্নামেন্ট আয়োজন করেছেন মরহুম মোশাররফ হোসাইনের ছেলে ম্যাপ পেপার বোর্ড মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদ ইবনে মোশাররফ মুলার।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ : ৭০ রানের ব্যবধানে ম্যাচ জিতেছে আরকে কিং

আপডেট সময় ১১:৪৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩