ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

রোলার স্কেটিং করে প্রার্থী আবুল কালাম আজাদের নৌকার প্রচারণায় তরুণরা

আবুল কালাম আজাদের নৌকা প্রতীকের প্রচার মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম :

রোলার স্কেটস পরে তরুণ যুবকরা জামালপুর সদর আসনের আওয়ামী লীগের প্রার্থী সাবেক মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদের নৌকা প্রতীকের প্রচার মিছিল করেছে। ২৪ ডিসেম্বর বিকেলে জামালপুর শহরের প্রধান সড়কে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। জামালপুর জেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা সাংস্কৃতিক, সামাজিক ও ক্রীড়া উপ-কমিটি এ মিছিলের আয়োজন করে।

জামালপুর শহরের ফৌজদারি মোড় থেকে জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেনের নেতৃত্বে নৌকার প্রচার মিছিলটি বের হয়। বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আসিফ ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির সদস্য মির্জা জিল্লুর রহমান শিপনসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা ও সদস্য, ক্রীড়া সংগঠক, নির্বাচন পরিচালনা সাংস্কৃতিক, সামাজিক ও ক্রীড়া উপ-কমিটির কর্মকর্তা ও সদস্য, জামালপুর, শেরপুর ও ঢাকা থেকে আসা দুই শতাধিক তরুণ-যুবক রোলার স্কেটিং টিমের সদস্য ও নৌকা প্রতীকের প্রার্থীর বিপুল সংখ্যক সমর্থক এই প্রচার মিছিলে অংশ নেন। তাদের অনেকের হাতেই ছিল জাতীয় পতাকা।

আবুল কালাম আজাদের নৌকা প্রতীকের প্রচার মিছিলে অংশ নেয় জামালপুর, শেরপুর ও ঢাকার রোলার স্কেটিং টিমের তরুণরা। ছবি : বাংলারচিঠিডটকম

রোলার স্কেটিং সদস্যরা রোলার স্কেটস পরে মিছিলে অংশ নিয়ে তারা জামালপুর সদর আসনের নৌকা প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম আজাদের জন্য ভোট প্রার্থনা করে। এছাড়াও ‘জয় বাংলা-জিতবে এবার নৌকা’ স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে গোটা শহর। সবার গায়ে ছিল নৌকা প্রতীকের টি-শার্ট। রোলার স্কেটিংয়ের এই মিছিলটি ভোটের মাঠে শহরবাসীর মাঝে চমক সৃষ্টি করে।

মিছিলটি ফৌজদারি মোড়, বতুলতলা মোড়, তমালতলা মোড়, বুড়ির দোকান মোড়, দয়াময়ী মোড়, বসাকপাড়া মোড় ও মেডিকেল রোড, ব্রহ্মপুত্রের নতুন বাইপাস সড়কসহ বিভিন্ন সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

রোলার স্কেটিং করে প্রার্থী আবুল কালাম আজাদের নৌকার প্রচারণায় তরুণরা

আপডেট সময় ০৮:২৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩