ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

বকশীগঞ্জে ডিবির অভিযানে ৯ জুয়াড়ি আটক

ডিবির অভিযানে আটক ৯ জুয়াড়ি। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জুয়ার আসর থেকে ৯ জন জুয়াড়িকে আটক করেছেন জামালপুর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)-২ (ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ থানা) এর সদস্যরা। ২৪ ডিসেম্বর ভোরে উপজেলার বাট্টাজোর ইউনিয়নের পূর্ব দত্তেরচর এলাকায় এক জুয়াড়ির একটি ঘর থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন – দক্ষিণ দত্তের চরের আব্দুস সামাদের ছেলে সিরমত আলী (৪০), মৃত নাদের হোসেনের ছেলে বাচ্চু মিয়া (৫৩), হাজি সমির উদ্দিনের ছেলে আব্দুল মমিন (৫৬), মৃত হাফিজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৪৩), মৃত খাজর আলীর ছেলে মাহাবুব (৪৭), মৃত হাফিজ উদ্দিনের ছেলে সাইদুর রহমান বাচ্চা (৫০), পূর্ব দত্তেরচর গ্রামের মৃত হাসেম আলীর ছেলে আজিজুর রহমান (৫০), মৃত জলিল মিয়ার ছেলে রাসেল ওরফে জুনু (৩৩) ও মৃত আব্দুল খালেকের ছেলে গোলাম মোস্তফা (৪২)।

তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদিও জব্দ করা হয়।

ডিবি-২ জানায়, ২৪ ডিসেম্বর ভোরে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়নের পূর্ব দত্তেরচর গ্রামের আজিজুর রহমানের টিনের একটি ছাপরা ঘর থেকে জুয়া খেলার সময় ওই ৯ জন জুয়াড়িকে আটক করা হয়।

ডিবি উপপরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, ওই এলাকার একটি ঘরে জুয়ার আসর বসানো হয়েছে এমন গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়।

ডিবি-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, আটক ৯ জুয়াড়িকে ২৪ ডিসেম্বর দুপুরে জুয়ার আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বকশীগঞ্জে ডিবির অভিযানে ৯ জুয়াড়ি আটক

আপডেট সময় ০৮:১৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩