ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

শেখ হাসিনা সকল ভাতা সুবিধা দিয়ে অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছে : নৌকা প্রার্থী ফরিদুল

বক্তব্য রাখেন ইসলামপুর আসনে নৌকা প্রতীকের প্রার্থী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনের নৌকা প্রতীকের প্রার্থী মো. ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে দেশের সকল ভাতাভোগী নিয়মিত ভাতা পাচ্ছেন। আওয়ামী লীগ সরকার দেশের অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছে।

২২ ডিসেম্বর দিনব্যাপী পৌর শহরের ৪, ৫ ও ৬ ওয়ার্ডে গণসংযোগ ও ৮ নং ওয়ার্ডে বোয়ালমারী দাখিল মাদরাসা মাঠে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গরিব, দুস্থ, অসহায়, প্রতিবন্ধী, বয়স্কসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা যেন অন্যের কাছে হাত পেতে না চলে সে কারণে বিভিন্ন ভাতা চালু করেছে সরকার। সরকারি সেই ভাতা পাওয়ার ফলে ওই সকল অসহায় ব্যক্তিদের সমাজ কিংবা পরিবারের বোঝা হয়ে থাকতে হচ্ছে না। আওয়ামী লীগ সরকার অসহায়দের সম্মানিত করেছে। সরকার যাতে ডাবল ভাতা করতে পারে সে জন্য সকলকে আবারো নৌকায় ভোট দিতে হবে।

তিনি আরও বলেন, এখন আমাদের রাজনীতি হচ্ছে— প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়নের ধারা বহমান তা আরও বেগবান করা। স্বাধীনতার পূর্বের ও পরের রাজনীতি হচ্ছে ভিন্ন ধারার। দেশ গঠনের রাজনীতিকে সংহত করতে এখন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য এবারের নির্বাচনে হক-ভাসানী-সোহরাওয়ার্দী-বঙ্গবন্ধু-শেখ হাসিনার মার্কা নৌকায় ভোট দিতে হবে। আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।

ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে সভায় সংরক্ষিত মহিলা আসনের এমপি হোসনে আরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, উপ-দপ্তর সম্পাদক অংকন কর্মকার, কৃষি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শিবলী, প্যানেল মেয়র দেলোয়ার হোসেন লেবু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা সকল ভাতা সুবিধা দিয়ে অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছে : নৌকা প্রার্থী ফরিদুল

আপডেট সময় ০৭:২৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩