ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বকশীগঞ্জে নৌকার প্রার্থী নূর মোহাম্মদকে বিজয়ী করতে মতবিনিময় সভা

বকশীগঞ্জে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২২ ডিসেম্বর বিকালে নিলাখিয়া ইউনিয়নে এমপি প্রার্থী নূর মোহাম্মদের বাসভবনের সামনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী নূর মোহাম্মদ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদারের সঞ্চালনায় এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মফিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, ধানুয়া কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জোবায়ের হোসেন হিটলার, বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু হাসেম, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক সুরাইয়া বেগম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাজন মিয়া।

মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নেরসহ সহস্রাধিক নেতা কর্মী অংশগ্রহণ করেন।

সভায় আওয়ামী লীগের প্রার্থী নূর মোহাম্মদ আগামী ৭ জানুয়ারি নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চান এবং সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থেকে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসা সহ মানুষকে শেখ হাসিনার বার্তা পৌছে দেওয়ার অনুরোধ জানান।

প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ এমপি নির্বাচন নিয়ে নেতা কর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বকশীগঞ্জে নৌকার প্রার্থী নূর মোহাম্মদকে বিজয়ী করতে মতবিনিময় সভা

আপডেট সময় ০৭:৫৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩