ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

তেজগাঁওয়ে ট্রেনে আগুন : নাশকতা ও হত্যার ঘটনায় মামলা

বাংলারচিঠিডটকম ডেস্ক :

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ১৯ ডিসেম্বর রাতে কমলাপুর রেলওয়ে থানায় রেলওয়ের ট্রেন পরিচালক খালেদ মোশাররফ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। রেলওয়ে পুলিশ ঢাকা জেলার এসপি আনোয়ার হোসেন জাতীয় বার্তা সংস্থা বাসস’কে এ তথ্য জানান।

তিনি বলেন, বিশেষ ক্ষমতা আইন ও চারজনকে হত্যায় পৃথক অভিযোগ আনা হয়েছে। মামলা নং ৭। এ মামলায় আসামি অজ্ঞাত।

এ ব্যাপারে কমলাপুর রেলওয়ে থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও নাশকতাসহ হত্যায় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

১৯ ডিসেম্বর ভোর ৫টায় মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে মা ও শিশুসহ ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাদিয়া আক্তার পপি, তার শিশু সন্তান ইয়াসিন ও নেত্রকোনার আবদুর রশিদ ঢালী।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

তেজগাঁওয়ে ট্রেনে আগুন : নাশকতা ও হত্যার ঘটনায় মামলা

আপডেট সময় ০৬:৫০:২১ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩