ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

বাংলাদেশ থেকে শ্রম নিষেধাজ্ঞা তুলে নিলো মালদ্বীপ

বাংলাদেশ থেকে নতুন করে অদক্ষ শ্রমিক নিলে দেশটিতে কাজের সুযোগ সৃষ্টি হবে। ছবি : সংগৃহীত

আবদুল্লাহ কাদের, মালদ্বীপ :

বাংলাদেশ থেকে অদক্ষ্য শ্রমিক নিয়োগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মালদ্বীপ সরকার। ফলে বাংলাদেশ থেকে নতুন করে অদক্ষ শ্রমিক দেশটিতে কাজের সুযোগ সৃষ্টি হবে।

১৭ ডিসেম্বর দেশটির হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয় বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।

এ প্রসঙ্গে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (শ্রম) ও দূতালয় প্রধান মোহাম্মদ সোহেল পারভেজ বলেন, মালদ্বীপে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার পুনরায় চালুর সিদ্ধান্ত অত্যন্ত ইতিবাচক। মিশন থেকে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে। নতুন ভিসা খোলার খবরে এত তাড়াহুড়ার কিছু নেই। যথাযথ নিয়ম মোতাবেক সবকিছু হবে।

তিনি বলেন, নতুন ভিসা চালু হবে এবং একই সঙ্গে যারা ডকুমেন্টেড না, তাদেরও বৈধতা পাওয়ার প্রয়োজন আছে। নিয়োগকর্তা চাইলে এক্সপ্যাট সিস্টেমে বাংলাদেশিদের ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। ভিসা চালুর খবরে সবাইকে সচেতন হতে হবে। কোনও দালালের প্রলোভনে ফাঁদে পড়া যাবে না।

উল্লেখ্য, মালদ্বীপ ২০১৯ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। যদিও তৎকালীন অর্থনৈতিক মন্ত্রী ফায়াজ ইসমাইল বলেছিলেন, নিষেধাজ্ঞা এক বছরের জন্য ছিল। পরে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়।সূত্র:বাংলা ট্রিবিউন।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে শ্রম নিষেধাজ্ঞা তুলে নিলো মালদ্বীপ

আপডেট সময় ০১:৫৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩