ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

জামালপুরে বিজয় দিবসে রোটারী ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা শিবির

বিনামূল্যে চিকিৎসা শিবির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস। ছবি: বাংলারচিঠিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

অসহায় ও দরিদ্র রোগীদের সেবাদানে রোটারী ক্লাব অফ জামালপুর মহান বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে দিনব্যাপী চিকিৎসা শিবিরের আয়োজন করে। এ কাজে সার্বিক সহায়তা করে জামালপুর সেন্ট্রাল হাসপাতাল লিমিটেড।

১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় জামালপুর সেন্ট্রাল হাসপাতাল ভবনে চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অফ জামালপুরের সভাপতি মোস্তাফিজুর রহমান বাপ্পী। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা খন্দকার বদরুল আলম, রোটারিয়ান মধু নাগ, আব্দুল আহাদ স্বাধীন, জাহাঙ্গীর সেলিম, আপন, মাহবুবুর রহমান, শফিকুল ইসলাম, সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, রোটারেক্টবৃন্দ, চিকিৎসকবৃন্দ।

চিকিৎসা নিতে আসা রোগীদের একাংশ।ছবি: বাংলারচিঠিঠিডটকম

এদিন ৩৫০ জন বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের প্রেসক্রিপশন, বিভিন্ন রোগের পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়।

তিন বছরের শিশু তাসনিয়ার মা রোজী বেগম বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ডাক্তার সাহেব আমার মেয়েকে ভালোভাবে দেখেছে। টেস্ট এবং ওষুধ পাইছি।

হৃদরোগী নাজমুল হক নাহিদ বলেন, ফজলুল কারিম স্যার মনোযোগ দিয়ে আমাকে দেখে টেস্ট দিয়েছে। আমি খুশি।

গাইনি রোগী রাধা রানী বলেন, আমরা গরিব মানুষ টাকা পয়সার অভাবে ভালা চিকিৎসা করাইতে পাই না। আজকে এহানে আইসা আমি ভালা চিকিৎসা পাইছি।

সিভিল সার্জনসহ অন্যান্য চিকিৎসক ও রোটারিয়ানরা চিকিৎসা সেবা পরিচালনা করেন।ছবি: বাংলারচিঠিঠিডটকম

সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস বলেন, বিজয় দিবসে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প করে রোটারী ক্লাব অফ জামালপুর দৃষ্টান্ত স্থাপন করলো। গরিব মানুষগুলো বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে যে তৃপ্তি পেয়েছে এটাইতো বিজয় দিবসের স্বার্থকতা।

অত্যন্ত আন্তরিকতার সাথে আজকে রোগীদের চিকিৎসা সেবা দেন হৃদরোগ, মেডিসিন ও বাতজ্বর বিশেষজ্ঞ ডাক্তার মো. ফজলুল কারিম, সার্জারি বিশেষজ্ঞ ডা. খাজা মাসুম কবীর, রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞ ডা. মাহমুদুল হাসান, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মো. আহমাদুর রহমান, অর্থোসার্জারি বিশেষজ্ঞ ডা. মো. মুর্শিদুল হক, গ্যাস্টোএন্টারোলজি বিশেষজ্ঞ ডা. মো. মঞ্জুরুল হক, গাইনী-অবস বিশেষজ্ঞ ডা. আসমা সরকার সূচনা, সনোলজিস্ট ডা. আব্দুল্লাহ আল আমীন, নাক-কান-গলার রোগের চিকিৎসক ডা. হারুন অর রশিদ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

জামালপুরে বিজয় দিবসে রোটারী ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা শিবির

আপডেট সময় ০১:২৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩