ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ জামালপুরের ভোক্তা অধিকার কর্মকর্তার কাণ্ড : কাঁচামালকে ভেজাল ঘোষণা, জরিমানা ও কোটি টাকার কাঁচামাল ধ্বংস শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত শীতার্তদেরন জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল দিল আশা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

জামালপুর পৌর মহিলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

জামালপুর পৌর মহিলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায়। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

বিএনপি-জামাত জোটের নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিরোধ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ফলপ্রসূ করতে জামালপুরে পৌর মহিলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর দুপুরে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।

বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।

জামালপুর পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মনিরা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফা আনোয়ার পারুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ঝাউগড়া ইউপি চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম হেনা ও সাধারণ সম্পাদক হাসিনা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামাত ষড়যন্ত্র করছে। তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে আগুন-সন্ত্রাস শুরু করছে। তাদের কোন কর্মকাণ্ডে আর জনগণ সাড়া দিবে না। এসময় একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানানোর আহ্বান জানান বক্তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

জামালপুর পৌর মহিলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৩৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩