ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

জামালপুরে মহান বিজয় দিবস উপলক্ষে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

মহিলাদের উদ্বোধনী ম্যাচ। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

‘শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে মহান বিজয় দিবস উপলক্ষে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

১২ ডিসেম্বর দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ অফিসার্স ক্লাব মাঠে এ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খোন্দকার নজমুল হাসান পিপিএম (বার)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর মোটর ড্রাইভিং স্কুলের পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল কবির, জামালপুর পিবিআইয়ের পুলিশ সুপার এস এম সালেহ উদ্দিন, জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোহাম্মদ সালাউদ্দিন তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান প্রমুখ।

পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। সাধারণত বিশেষ উৎসব বা পালা-পার্বণে বেশ আড়ম্বরপূর্ণভাবে কাবাডি খেলার আয়োজন করা হয়। তবে বর্তমানে এই খেলা প্রায় বিলুপ্তির পথে। বাংলাদেশ পুলিশের উদ্যোগে এই ঐতিহ্যবাহী খেলাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে প্রত্যেক জেলায় জেলা পুলিশের উদ্যোগে ‘মহান বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা-২০২৩’ এর আয়োজন করা হয়।

ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খোন্দকার নজমুল হাসান পিপিএম (বার) বলেন, কাবাডি আমাদের জাতীয় খেলা। গ্রামগঞ্জের যেখানেই যাই কাবাডি খেলা দেখতে পাই। অতি আনন্দের সঙ্গে বলতে চাই, এ খেলাটি পরিচালনায় বেশিরভাগ সদস্য পুলিশ কর্মকর্তা। পুলিশ ব্যবস্থাপনায় বাংলাদেশ কাবাডি খেলায় এগিয়ে যাচ্ছে।

খেলায় সাত উপজেলার ৮টি পুরুষ দল এবং ৮টি মহিলা দল অংশগ্রহণ করেন। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে মহান বিজয় দিবস উপলক্ষে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

আপডেট সময় ০৮:২৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩