ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

১ রানে জয় ড্রিম গ্ল্যাডিয়েটরের

প্রতীকী ছবি

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম :

জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে আয়োজিত মরহুম মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে ১০ ডিসেম্বর ৩০ নম্বর ম্যাচে অংশ নেয় চাটগাঁও নাইট রাইডার ও ড্রিম গ্ল্যাডিয়েটর। ড্রিম গ্ল্যাডিয়েটর ১ রানে ম্যাচ জিতে নেয়।

টসে জিতে চাটগাঁও নাইট রাইডারের অধিনায়ক রকি বোলিংয়ের সিদ্ধান্ত নেন। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক সজীব ও তার ড্রিম গ্ল্যাডিয়েটর নির্ধারিত ১৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৭ রান করে।(ফাহিম ৩৯, আরাফাত ২৫, সোহান ১৩, কোসরুল ১০, হৃদয় ৩/৯, সাঈদ ১/৩২, রিপন ১/২১, মারুফ ১/১১)।

দ্বিতীয় ইনিংসে ১০৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে চাটগাঁও নাইট রাইডার। কিন্তু ১৫.৫ ওভারে ১০৬ রানের সময় তারা গুটিয়ে যায়। ফলে ড্রিম গ্ল্যাডিয়েটর ১ রানে ম্যাচ জিতে যায়। (নোমান ২৯, হৃদয় ১৭, আরিত ১৬, নাবিল ৩/৬, সিফাত ২/১১, রকি ১/৩৫,ফাহিম ১/১৭, মারুফ ১/১২, শাহিন ১/৬, সোহান ১/৪)

ম্যাচসেরা হয়েছেন ড্রিম গ্ল্যাডিয়েটরের ব্যাটার মো. ফাহিম। ২৯ বলে ৬ চারে ৩৯ রান করেন তিনি। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর হাসান ও আব্দুর রহমান আনন্দ।

পরে ম্যাচসেরা ফাহিমের হাতে ক্রেস্ট তুলে দেন আয়োজক কমিটি।

জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে মরহুম মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট। সারাদেশ থেকে ২৪টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এই টুর্নামেন্ট আয়োজন করেছেন মরহুম মোশাররফ হোসাইনের ছেলে ম্যাপ পেপার বোর্ড মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদ ইবনে মোশাররফ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১ রানে জয় ড্রিম গ্ল্যাডিয়েটরের

আপডেট সময় ০৬:২১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩