ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট!

শেরপুরে তিন ট্রাক ভারতীয় চিনিসহ আটক ৩

১৩০ বস্তা চিনিসহ তিনটি মিনি ট্রাক আটক করে স্থানীয় জনতা। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন
নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম

শেরপুরে তিনটি মিনি ট্রাক ভর্তি ১৩০ বস্তা চিনিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। ৯ ডিসেম্বর দুপুরে স্থানীয় লোকজন চিনি পাচারের অভিযোগে মিনি ট্রাকগুলো আটক করে পুলিশের কাছে হন্তান্তর করে।

আটককৃতরা হলো মানিক (৩০), ট্রাকচালক (অজ্ঞাত) ও সিয়াম (২২)।

জানা যায়, শেরপুর সদর উপজেলার আমতলী এলাকায় দুপুরে তিনটি মিনি ট্রাকে ১৩০ বস্তা ভারতীয় চিনি পাচারের সময় স্থানীয় জনতা ট্রাকগুলি আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তিনজনকে আটক করে।

চিনির মালিক জানান, স্থানীয় সিয়াম রাস্তায় গাছ ফেলে ট্রাকগুলো আটকে কয়েক বস্তা চিনি নিয়ে যায় এবং তার কাছ থেকে ১৪ হাজার টাকা হাতিয়ে নেয়। এ সময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে তিনজনকেই আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ বাদল জানান, এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী

শেরপুরে তিন ট্রাক ভারতীয় চিনিসহ আটক ৩

আপডেট সময় ১০:৫৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩