ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশে যে কোনো নিষেধাজ্ঞার বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে রাশিয়া : রাষ্ট্রদূত

জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা সাংবাদিক ফোরাম আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি। ছবি: সংগৃহীত

বাংলারচিঠিডটকম ডেস্ক :

বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়া শক্ত অবস্থান নেবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি। তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারা অবৈধ নিষেধাজ্ঞা দিচ্ছে। তবে এসব নিষেধাজ্ঞা আমলে নেয় না রাশিয়া। রাশিয়া শুধু জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দেওয়া নিষেধাজ্ঞা আমলে নেয়। বাংলাদেশেও যে কোনো নিষেধাজ্ঞার বিরদ্ধে রাশিয়া অবস্থান নেবে।

৭ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা সাংবাদিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কিছু পশ্চিমা দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, গত ২২ নভেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ বিষয়ে তা স্পষ্ট করেছেন। রুশ মুখপাত্র মারিয়া জাখারোভা ওই ব্রিফিংয়ে স্পষ্ট করে উল্লেখ করেছেন- যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক করার কথা বলে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছেন।

তিনি বলেন, বিদেশি শুভাকাঙ্ক্ষীদের সহায়তা ছাড়াই বাংলাদেশ সরকার দেশের সংবিধান অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচন আয়োজনে সক্ষম বলেও মনে করে রাশিয়া।

পশ্চিমাদের সমালোচনা করে আলেক্সান্ডার মান্টিটস্কি আরও বলেন, ইউক্রেন ইস্যুতে পশ্চিমারা সরব থাকলেও ফিলিস্তিন ইস্যুতে দ্বিচারি ভূমিকা নিয়েছে। তারা অভিযোগ করেছিলেন, ইউক্রেনে অনেক মানুষ মারা যাচ্ছে। এটা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছিলেন। কিন্তু ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় ১৬ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। এটা নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

বাংলাদেশে যে কোনো নিষেধাজ্ঞার বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে রাশিয়া : রাষ্ট্রদূত

আপডেট সময় ১২:৩০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩