ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড বৈলডাঙ্গা বিলের প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

বকশীগঞ্জে ঐতিহাসিক ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস পালিত

আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক মো. শফিউর রহমান। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে ৪ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টর ঐতিহাসিক ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

উপজেলা পরিষদ, ইউনিয়ন ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের যৌথ আয়োজনে স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন, শোভাযাত্রা ও ধানুয়া কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্থা (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুরের জেলা প্রশাসক মো. শফিউর রহমান।

আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা সুজাত আলীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রউফ তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খাঁন, ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম হামদী।

অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের সময়ের ঘটনার স্মৃতিচারণ, ৪ ডিসেম্বর ধানুয়া কামালপুর মুক্ত দিবসের গুরুত্ব নিয়ে তাপর্যপূর্ণ আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও তাদের পরিবারবৃন্দ অংশ গ্রহণ করেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড

বকশীগঞ্জে ঐতিহাসিক ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস পালিত

আপডেট সময় ০৬:৫৩:৩২ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩