ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ

একটা ভোটও অবৈধভাবে যেন কেউ না দিতে পারে : মির্জা আজম

কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মির্জা আজম এমপি। ছবি : বাংলারচিঠিডটকম

মেহেদী হাসান, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, আসছে নির্বাচনে নিরপেক্ষ ভোট হবে। কেউ যেন কোনো জাল  জালিয়াতি করে ভোট দিতে না পারে। আমরা চাই জনগণ নিজের ভোট নিজে দিবে। একটা ভোটও অবৈধভাবে যেন কেউ না দিতে পারে এর জন্য সবাই আমরা পাহারা দিবো। সবাইকে নৌকা মার্কার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

১ ডিসেম্বর বিকেলে জামালপুর সদরের কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম এমপি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চয়েস করে সাবেক মুখ্যসচিব মো. আবুল কালাম আজাদকে পাঠিয়েছেন। জামালপুর সদর আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আবুল কালাম আজাদ হলো হীরার টুকরা। উনি নির্বাচিত হলে উনার উন্নয়ন কর্মকাণ্ডে অন্য এমপিরাও চ্যালেঞ্জের মুখে পড়বেন।

সভায় আরও বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক মুখ্যসচিব মো. আবুল কালাম আজাদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম খান সোহেল প্রমুখ।

সভায় জেলা, উপজেলা ও কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

একটা ভোটও অবৈধভাবে যেন কেউ না দিতে পারে : মির্জা আজম

আপডেট সময় ১২:৩০:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩