ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরিষাবাড়ীতে সাংবাদিকদের সাথে নৌকা প্রতীকের প্রার্থীর মতবিনিময়

বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রার্থী মো. মাহবুবুর রহমান হেলাল। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে নৌকা প্রতীকের মনোনয়ন পাওয়া মো. মাহবুবুর রহমান হেলাল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। ৩০ নভেম্বর রাতে সরিষাবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার প্রধান অতিথি মাহবুবুর রহমান বলেন, সকলের সহযোগিতায় নৌকা বিজয়ী হবে। এটাই তার প্রত্যাশা। নৌকার প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে সরিষাবাড়ীর সকল পেশাজীবী মানুষের কল্যাণে কাজ করে যেতে চান তিনি। এ উপজেলা এক সময় পাট শিল্পের জন্য বিখ্যাত ছিল। এখন তা আর নেই। সুযোগ পেলে পাট শিল্পের সেই পুরনো ঔতিহ্য ফিরিয়ে আনা হবে। এ উপজেলাকে মাদক ও দুর্নীতি মুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে বলেও তিনি দাবি করেন।

সভায় সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি সোলায়মান হোসেন হরেক সভাপতিত্ব করেন।

এতে সরিষাবাড়ী প্রেসক্লাবের সহসভাপতি এমএ রউফ, যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম কিসমত, এএসএম জুলফিকুর রহমান, জাকারিয়া জাহাঙ্গীর, বাদশা ভুঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে সাংবাদিকদের সাথে নৌকা প্রতীকের প্রার্থীর মতবিনিময়

আপডেট সময় ১১:০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩