ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে : ইসরায়েল ও হামাস

বাংলারচিঠিডটকম ডেস্ক :

ইসরায়েল ও হামাস ৩০ নভেম্বর বলেছে, তাদের মধ্যে যুদ্ধবিরতি অব্যাহত থাকবে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার কিছুক্ষণ আগে তারা এমন কথা বলে। তবে এই ব্যাপারে আনুষ্ঠানিক চুক্তির বিষয় স্পষ্ট করে কিছু বলা হয়নি। খবর এএফপি’র।

গ্রিনিচ মান সময় ০৫০০টায় যুদ্ধবিরতি পালন চুক্তির মেয়াদ শেষ হওয়ার কয়েক মিনিট আগে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ‘যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে।’ তবে কত দিনের জন্য বাড়ানো হচ্ছে সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

তারা আরো জানায়, ‘মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় জিম্মিদের মুক্তির প্রক্রিয়া চালিয়ে যেতে শর্ত সাপেক্ষ যুদ্ধবিরতি অব্যাহত থাকবে।’

এদিকে বিস্তারিত উল্লেখ না করে হামাস বলেছে, ‘সপ্তম দিনের জন্য যুদ্ধবিরতি বাড়ানোর একটি চুক্তি হয়েছে।’

যুদ্ধবিরতি আলোচনার নের্তৃত্ব দেওয়া দেশ কাতার শুক্রবার পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি বাড়ানোর খবর নিশ্চিত করেছে।

খবরে বলা হয়, আরো জিম্মি মুক্তি এবং যুদ্ধবিধ্বস্ত গাজায় আরো সাহায্যে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য যুদ্ধবিরতি বাড়ানোর চাপ ছিল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বিষয়টি নিয়ে আলোচনার জন্য ২৯ নভেম্বর রাতে ইসরায়েলে যান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে : ইসরায়েল ও হামাস

আপডেট সময় ০৩:১৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩