ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ জামালপুরের ভোক্তা অধিকার কর্মকর্তার কাণ্ড : কাঁচামালকে ভেজাল ঘোষণা, জরিমানা ও কোটি টাকার কাঁচামাল ধ্বংস শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত শীতার্তদেরন জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল দিল আশা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

জামালপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মির্জা আজম

মাদারগঞ্জে মনোনয়নপত্র জমা দেন মির্জা আজম। ছবি: বাংলারচিঠিডটকম

আলী আকবর
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

উৎসবমুখর পরিবেশে জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

৩০ নভেম্বর দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাদারগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইজুল ওয়াসীমা নাহাতের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা, সাধারণ সম্পাদক মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলার বালিজুড়ীস্থ নিজ বাসভবনে পারিবারিক পিতা-মাতা জিয়ারত কবর শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিলে শরিক হন।

মেলান্দহে মনোনয়নপত্র জমা দেন মির্জা আজম। ছবি: বাংলারচিঠিডটকম

এদিকে সকালে মেলান্দহ উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে আরেকটি মনোনয়নপত্র দাখিল করেন মির্জা আজম এমপি।

এসময় মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি দিদার পাশা, যুগ্ম-সাধারণ সম্পাদক ও জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক মো. জিন্নাহসহ দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় নির্বাচনী আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দেন তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

জামালপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মির্জা আজম

আপডেট সময় ১০:২১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩