ঢাকা ১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ যুবদলনেতা সোহেল রানা খানের উদ্যােগে খাল পরিষ্কার অভিযান শুরু পলাশতলায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির খাদ্য সহায়তা দেওয়ানগঞ্জ থানার ওসি আনোয়ার হলেন জেলায় শ্রেষ্ঠ সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড

জামালপুর সদরে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ

জামালপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ।ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ।

২৯ নভেম্বর বেলা ১২টার দিকে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে এমপি প্রার্থী আবুল কালাম আজাদ জামালপুর জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. শফিউর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগনেতা সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সিনিয়র সহসভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, যুগ্মসাধারণ সম্পাদক ও জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী হাফিজুর রহমান স্বপন প্রমুখ।

মনোনয়নপত্র জমা দিয়ে আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, জামালপুরে আমিই প্রথম মনোনয়ন ফরম দাখিল করেছি। আপনারা সবাই দোয়া করবেন যাতে করে সকল নিয়মকানুন মেনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

জামালপুর সদরে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ

আপডেট সময় ০৬:১৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩