ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

জামালপুরে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হলেন জাকির, আনন্দ শোভাযাত্রা

জাকির হোসেন খানকে ফুল দিয়ে বরণ করেন নেতাকর্মীরা। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান জামালপুর-৫ সদর আসনে জাতীয় পার্টির প্রার্থী মনোনীত হওয়ায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

২৭ নভেম্বর বিকেলে জামালপুরের প্রবেশপথ হরিনাকান্দা থেকে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। এরপর মোটরগাড়ি যোগে তাকে নিয়ে আনন্দ শোভাযাত্রা করে দলীয় নেতাকর্মীরা। শোভাযাত্রাটি সদর উপজেলার জামালপুর-ময়মনসিংহ সড়ক হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকপাড়ায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জাকির হোসেন খান বলেন, বিগতদিনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জামালপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে। মানুষ আজও লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি বিপুল ভোটে বিজয় লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আনন্দ শোভাযাত্রায় জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

জামালপুরে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হলেন জাকির, আনন্দ শোভাযাত্রা

আপডেট সময় ০১:০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩