ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

চতুর্থবারের মত ফরিদুল হক খান নৌকার মনোনয়ন পাওয়ায় ইসলামপুরে সর্বস্তরের উৎসবের আমেজ

ইসলামপুরে আনন্দ মিছিল। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুরে চতুর্থবারের মত নৌকার মনোনয়ন পেয়ে ইসলামপুর আগমনে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানকে সর্বস্তরের নেতা-কর্মীরা অভ্যর্থনা দিয়েছেন। ২৮ নভেম্বর দুপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামের সামনে থেকে শুরু হয়ে ডেফলা এলাকায় পৌঁছলে ফুলেল শুভেচ্ছা জানান নেতা-কর্মীবৃন্দ। পরে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আশরাফুল উলুম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে শেষ হয়। এ সময় একটি শোভাযাত্রা থানা মোড় বটতলা চত্বরে এসে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ও চতুর্থবারের নৌকার কান্ডারী মো. ফরিদুল হক খান।

তিনি বলেন, একাধিক প্রার্থীর মধ্যে যাচাই বাছাইয়ের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা আবারো আমাকে মনোনয়ন দিয়েছেন। তাকে যাতে আবারো বাংলার মসনদে বসিয়ে চলমান উন্নয়নের ধারা অব্যহত রাখতে পারি সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে নৌকাকে বিজয়ী করতে হবে। জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সকলকে উৎসাহ দিয়ে শেখ হাসিনার উন্নয়ন প্রচার করতে হবে।

পথসভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, জেলা পরিষদ সদস্য মজিবর রহমান শাহজাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, উপজেলা যুবলীগের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মোহন মিয়া, ছাত্রলীগের সভাপতি নূরে আজাদ ইমরান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মইনুল ইসলাম সাখী, যুব মহিলা লীগের সভাপতি আবেদা সুলতানা যুথী, কৃষকলীগের সভাপতি নুরুল ইসলাম শাহ ফকিরসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

চতুর্থবারের মত ফরিদুল হক খান নৌকার মনোনয়ন পাওয়ায় ইসলামপুরে সর্বস্তরের উৎসবের আমেজ

আপডেট সময় ০৪:২৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩