ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসে আগুন, দগ্ধ ৩

বাংলারচিঠিডটকম ডেস্ক :

বঙ্গবন্ধু (ঢাকা-মাওয়া) এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

২৪ নভেম্বর দুপুর সোয়া ১২টার দিকে কেরানিগঞ্জের আবদুল্লাহপুরের পলাশপুরে এ ঘটনা ঘটে। এতে তিন যাত্রী দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে একজনকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ২৪ নভেম্বর দুপুরের দিকে ইসলামপুর পরিবহন নামে একটি বাস ঢাকা থেকে কুয়াকাটা উদ্দেশ্যে যাচ্ছিল। দুপুর সোয়া ১২টার দিকে কেরানীগঞ্জের ধলেশ্বরী টোলপ্লাজায় কেউ কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ বাসে আগুন ধরে যায়। এ সময় সবাই বাস থেকে নেমে পড়লেও তিনজন দগ্ধ হন। স্থানীয়রা এদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিটে পাঠায়।

খবর পেয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সিরাজদিখান ফায়ার সার্ভিসের ইনচার্জ বাদল রহমান জানান, খবর পেয়ে আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে । ক্ষতিগ্রস্ত বাসটি ইতিমধ্যে সড়িয়ে নেয়া হয়েছে।

মুন্সীগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা জানান, ইসলামপুর নামের একটি পরিবহনের বাস দুপুরে ধলেশ^রী টোল বুথে পৌঁছলে বাসটিতে আগুন লেগে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটির যান্ত্রিক ত্রুটি থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। বাসে যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আপলোডকারীর তথ্য

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসে আগুন, দগ্ধ ৩

আপডেট সময় ০৯:৫৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩