ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

জামালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় সড়ক দুর্ঘটনায় শাহীন আলম (২৪) নামের এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় তার সাথে থাকা রাশেদ (৩০) নামের অপর একজন গুরুতর আহত হন। ২৪ নভেম্বর সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ২৪ নভেম্বর সকালে শাহীন আলম ও রাশেদ মোটরসাইকেলে দেওয়ারগঞ্জ উপজেলা থেকে জামালপুর যাচ্ছিলেন। তারা মেলান্দহ উপজেলার দুরমুঠ ইনিয়নের আমবাড়িয়া চ্যাংগার মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইসলামপুরগামী একটি কাভার্ড ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। পরে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাদের দু’জনকেই উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহীন আলমকে মৃত ঘোষণা করেন। নিহত শাহীন আলম দেওয়ারগঞ্জ উপজেলার সানন্দবাড়ী এলাকার আইনাল হকের ছেলে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

জামালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ১০:৫০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩