ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি নিরাপত্তায় মাইলফলক : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব জামালপুরে দুর্গাপূজা উদযাপনে সিআইডির তৎপরতা বকশীগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দুর্গাপূজা : প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি ও অনুদান বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান বাবুল ইসলামপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন এমপি বাবু ৭৩ বছর পর আইএমএফ ও বিশ্বব্যাংক বোর্ডের নেতৃত্বে পাকিস্তান বিমানের ডানায় হেটে গিনেস বিশ্ব রেকর্ড গড়লেন ৯৯ বছরের বৃদ্ধা হেলগা ডাফি প্রযুক্তিগত সাফল্যে আবারও আলোচনায় মাস্ক

সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ সফল হয়েছে : উ. কোরিয়া

বাংলারচিঠিডটকম ডেস্ক :

উত্তর কোরিয়া ২২ নভেম্বর বলেছে, তাদের আগের দু’টির উৎক্ষেণ ব্যর্থ হওয়ার পর এবার কক্ষপথে সামরিক গোয়েন্দা স্যাটেলাইটের উৎক্ষেপণ সফল হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তাদের মিত্র দেশগুলো জাতিসংঘের নিষেধাজ্ঞা সরাসরি লঙ্ঘন করে এই ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণের নিন্দা জানিয়েছে। খবর এএফপি’র।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘কেসিএনএ’ পরিবেশিত খবরে বলা হয়, এই স্যাটেলাইট বহনকারী একটি রকেট ২১ নভেম্বর রাতে উত্তর ফিয়ংগান প্রদেশ থেকে উৎক্ষেপণ করা হয়। রকেটটি তার নির্ধারিত পথ উড়ে যায় এবং এটি নিখুঁতভাবে গোয়েন্দা স্যাটেলাইট ‘মালিগিয়ং-১’কে তার কক্ষপথে রাখে।’

ঐ প্রতিবেদনে আরো বলা হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জন উন স্যাটেলাইটের উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন এবং মিশন সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের অভিনন্দন জানান।

এদিকে যুক্তরাষ্ট্র এই ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণ সরাসরি জাতিসংঘ নিষেধাজ্ঞার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বলেছে, এটি এই অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে।

এদিকে বার্তা সংস্থা ‘ইয়োনহাপ’ পরিবেশিত খবরে বলা হয়, এই স্যাটেলাইট উৎক্ষেপণের ব্যাপারে দক্ষিণ কোরিয়া তাদের প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, তারা উত্তর কোরিয়ার সাথে সীমান্তে পুনরায় নজরদারি কার্যক্রম জোরদার শুরু করবে। দেশটির সাথে সামরিক উত্তেজনা কমাতে সিউল-পিয়ংইয়ং চুক্তির অংশ হিসেবে ২০১৮ সালে এই কার্যক্রম স্থগিত করা হয়।

এরআগে গত মে এবং আগস্ট মাসে উত্তর কোরিয়ার দু’টি গোয়েন্দা স্যাটেলাইট কক্ষপথে স্থাপনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। এই ধরনের গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের ব্যাপারে সিউল, টোকিও এবং ওয়াশিংটন বারবার পিয়ংইয়ংকে সতর্ক করে দেয় যে এই ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে আর অগ্রসর না হতে। আর যদি তা করা হয় তা হবে জাতিসংঘ প্রস্তাবের সরাসরি লঙ্ঘন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন।

সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ সফল হয়েছে : উ. কোরিয়া

আপডেট সময় ০৫:১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩