ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

মেলান্দহে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা পরিবারের তিন সদস্য আহত, থানায় মামলা

মুত্তাছিম বিল্লাহ
মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহে প্রয়াত যোদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা কামাল উদ্দিনের পরিবারের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। ২০ নভেম্বর উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বেলতৈল বাজার সংলগ্ন বীরমুক্তিযোদ্ধা কামাল উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বীরমুক্তিযোদ্ধার স্ত্রী খুকি বেওয়া (৭০), ছেলে জগলুল হক (৪৫) ও তার মেয়ে মাজেদা খাতুন (৩২)। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধার ছেলে বাদী হয়ে মেলান্দহ থানায় মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ যোদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা প্রয়াত কামাল উদ্দিনের পরিবারের সাথে প্রতিবেশী শাহজাহান আলীর পরিবারের বিরোধ চলে আসছিল। ২০ নভেম্বর বেলা ১টার দিকে প্রতিবেশী যোদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা প্রয়াত কামাল উদ্দিনের বাড়িতে গিয়ে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসহ হামলা চালায় শাহজাহান ও তার পরিবারের লোকজন। হামলায় গুরুতর আহত অবস্থায় বীরমুক্তিযোদ্ধার স্ত্রী খুকি বেওয়া (৭০), ছেলে জগলুল হক (৪৫) ও তার মেয়ে মাজেদা খাতুনকে (৩২) উদ্ধার করে স্থানীয়রা। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এঘটনায় যোদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা প্রয়াত কামাল উদ্দিনের ছেলে ফজলুল হক বাদী হয়ে সাতজনকে নামীয় ও অজ্ঞাতনামা আরও ১০/১৫ জনকে আসামি করে মেলান্দহ থানায় মামলা দায়ের করেছেন।

মামলার আসামিরা হলেন- ঘোষেরপাড়া ইউনিয়নের বংশী বেলতৈল এলাকার মৃত সদা মন্ডলের ছেলে শাহজাহান (৫৫), শাহজাহানের ছেলে মো. ফারুক (৩২), আমেজ উদ্দিনের ছেলে আলতাফুর রহমান (৬০), শাহজাহানের স্ত্রী মোছা. ফাতেমা বেগম (৫৫), মো. ফারুকের স্ত্রী মোছা. লাকী বেগম (২৭), আলতাফুর রহমানের মেয়ে মোছা. ইভা বেগম (২৫), ঘোষেরপাড়া এলাকার মো. কাজিমদ্দিনের মেয়ে মোছা. মমতা বেগম (৩৮)।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

মেলান্দহে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা পরিবারের তিন সদস্য আহত, থানায় মামলা

আপডেট সময় ০৬:০১:০১ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩