ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে অগ্নি-সন্ত্রাস ও হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সরিষাবাড়ীতে অগ্নি-সন্ত্রাস ও হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে উপজেলা আওয়ামী লীগ। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের চলন্ত ট্রেনে আগুন দেওয়া ও হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর বিকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার নেতৃত্বে আওনা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট, এডভোকেট মতিয়র রহমান তালুকদার রেলস্টেশন হয়ে সরিষাবাড়ী-ভুয়াপুর প্রধান সড়কে প্রতিবাদ সভায় মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সদস্য ময়নুল হোসেন, আওনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি আ.ফ.ম শাহান শাহ মোল্লা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল, উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক শাহিনুজ্জামান শাহীন প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সভায় অংশ নেয়।

সভায় বক্তারা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দি গামী যমুনা এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগকারী প্রধান আসামিসহ দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করে তাদের আইনের আওতায় এনে বিচার কার্য সম্পন্ন করতে হবে। জামায়াত-বিএনপি দেশের দুশমন। তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করে। মানুষ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই তারা গুপ্ত চোরা হামলা করে দেশের সম্পদ নষ্ট করে যাচ্ছে। ট্রেনে আবারও আগুন দেওয়ার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সরিষাবাড়ীতে অগ্নি-সন্ত্রাস ও হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৮:৫০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩