ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

হরতালে ট্রেনসহ ১৮ যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা : ফায়ার সার্ভিস

বাংলারচিঠিডটকম ডেস্ক :

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালে রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৮টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় জামালপুরের সরিষাবাড়ীতে একটি যাত্রীবাহী ট্রেনের তিনটি বগি আগুনে ভস্মীভূত হয়েছে। এ আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২৯ ইউনিট ও ১৪৪ জন জনবল কাজ করেছে।

এরআগে ১৮ নভেম্বর দিবাগত রাত থেকে ২০ নভেম্বর সকাল ৯টা পর্যন্ত দুর্বৃত্তরা ১৮টি যানবাহনে অগ্নিসংযোগ করেছে বলে জানিয়েছে ‘দি লাইফ সেভিং ফোর্স বাহিনী’।

২০ নভেম্বর দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জাতীয় বার্তা সংস্থা বাসসকে এসব তথ্য নিশ্চিত করে জানান, ১৮ নভেম্বর দিবাগত রাত থেকে ২০ নভেম্বর সকাল ৯টা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা সারাদেশে ১৬টি পৃথক স্থানে আগুন দিয়েছে। এ ঘটনায় রাজধানী ঢাকাসহ ১৮টি যানবাহনে আগুনের ঘটনা ঘটে। তারমধ্যে রাজধানী ঢাকা সিটিতে ৩টি, ঢাকা বিভাগে ১টি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ) ৭টি, চট্টগ্রাম বিভাগে (ফেনী, মিরসরাই, সাতকানিয়া) ৪টি, ময়মনসিংহ বিভাগে (জামালপুর) ১টি ঘটনা ঘটে। এ ঘটনায় ৯টি বাস, ১টি কাভার্ড ভ্যান, ৬টি ট্রাক, ১টি সিএনজি, ১টি ট্রেন (৩ বগি) আগুনে পুড়ে যায়।

সরিষাবাড়ীতে আন্তঃনগর যমুনা ট্রেনে আগুন। ছবি : বাংলারচিঠিডটকম

সূত্র জানায়, ১৯ নভেম্বর সকাল সাড়ে ৮টায় বঙ্গবাজার কাজী আলাউদ্দিন রোডে একটি সিএনজিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আগুন লেগে যায়। রাত ৯টা ৫৮ মিনিটে যাত্রাবাড়ী থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। একই রাত ৮ টা ২৫ মিনিটে ধানমন্ডি আনোয়ার খান মডার্ন হাসপাতালের সামনে একটি বাসে আগুন, একই রাত গাজীপুরের টঙ্গির মিরের বাজারে একটি ট্রাকে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ১৯ নভেম্বর দিবাগত রাত ১২টা ৪২ মিনিটে সিরাজগঞ্জের কামারখন্দ এলাকায় ১টি ট্রাকে আগুন দেয় নাশকতাকারীরা। একই রাত ৪টা ৫ মিনিটে চট্টগ্রাম সাতকানিয়া এলাকায় ৩টি বাসে ও ভোর রাত পৌনে ৫টার দিকে চট্টগ্রামের মিরসরাই ১টি ট্রাকে আগুন দেয় দুবৃত্তরা।

এছাড়া ১৮ নভেম্বর দিবাগত রাত ১টা ২০ মিনিটে সরিষাবাড়ীতে ট্রেনে আগুন (তিনটি বগি), রাত দেড়টায় বগুড়া ট্রাকে, একই রাত ১টা ৪০ মিনিটে ফেনী লালপুরে ১টি কাভার্ড ভ্যানে, ফেনীর মহিপাল এলাকায় ১টি বাসে, রাত ৩টা ২০ মিনিটে নাটোরের ভবানীগঞ্জে বাসে, একই রাতে রাজশাহী গোদাগাড়িতে ১টি বাসে, বগুড়ার নন্দীগ্রাম এলাকায় ১টি ট্রাকে, বগুড়ার নন্দীগগ্রামে আরও ১টি ট্রাকে এবং রাজশাহীর পুঠিয়ায় ১টি বাসে আগুন দেয় নাশকতাকারীরা।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

হরতালে ট্রেনসহ ১৮ যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা : ফায়ার সার্ভিস

আপডেট সময় ০৭:০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩